ব্রাজিলে ওয়ার্ক ভিসায় আসার পর রেসিডেন্সি কার্ডের আবেদন | সম্পূর্ণ গাইড
১.অনলাইন আবেদন (Online Application)
ওয়ার্ক পারমিট আসার পর প্রথম কাজ হলো ব্রাজিলের ফেডারেল পুলিশের সিস্টেমে অনলাইনে রেজিস্ট্রেশন করা।
পদ্ধতি: ফেডারেল পুলিশের অফিশিয়াল পোর্টাল SisMigra-এ প্রবেশ করুন।
সেখানে আপনার নাম, পাসপোর্ট নম্বর, পিতামাতার নাম, ব্রাজিলের বর্তমান ঠিকানা এবং ওয়ার্ক পারমিটের তথ্য দিয়ে ফর্মটি সতর্কতার সাথে পূরণ করুন।
ফর্ম জমা দেওয়া শেষ হলে একটি প্রটোকল নম্বরসহ আবেদনপত্র জেনারেট হবে, যা প্রিন্ট করে নিন।
ধাপ ২: অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ (Scheduling)
আবেদন ফর্ম পূরণ ও ফি চালানের কাজ শেষ হলে সশরীরে উপস্থিত হওয়ার জন্য সময় বুক করতে হবে।
পদ্ধতি: সিস্টেমে আপনার সুবিধাজনক স্থানের নিকটস্থ Polícia Federal (ফেডারেল পুলিশ) কার্যালয় সিলেক্ট করুন।
সিস্টেমে ফাঁকা থাকা তারিখ ও সময়ের তালিকা (Available Slots) থেকে আপনার সুবিধাজনক সময় নির্বাচন করে কনফার্ম করুন।
ধাপ ৩: অ্যাপয়েন্টমেন্টের তারিখ পরিবর্তন (Rescheduling / Reagendamento)
কোনো জরুরি কারণে নির্ধারিত দিনে উপস্থিত হতে না পারলে তারিখ পরিবর্তন করা সম্ভব।
পদ্ধতি: পুনরায় SisMigra পোর্টালে আপনার আবেদনের প্রটোকল নম্বর দিয়ে প্রবেশ করুন।
‘Reagendamento’ অপশনে গিয়ে আগের সময় বাতিল করে সুবিধাজনক নতুন তারিখ ও সময় বুক করে নিন। (নির্ধারিত দিনের অন্তত ২৪ ঘণ্টা আগেই সময় পরিবর্তন করা উচিত)।
ধাপ ৪: সরকারি ফি পরিশোধ (Government Fees - Code 140120)
রেসিডেন্সি কার্ড ইস্যুর জন্য ব্রাজিল সরকারকে নির্ধারিত ফি প্রদান করতে হয়, যা GRU (Guia de Recolhimento da União) চালানের মাধ্যমে জমা দেওয়া হয়।
রেসিটা কোড (Código da Receita): 140120 (এটি Carteira de Registro Nacional Migratório - CRNM ইস্যুর নির্দিষ্ট ফি কোড)।
পদ্ধতি: চালানে 140120 কোড সিলেক্ট করে বারকোডসহ ফর্মটি প্রিন্ট করুন।
যেকোনো ব্রাজিলিয়ান ব্যাংক (যেমন: Banco do Brasil, Caixa) বা মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ফি পরিশোধ করুন এবং জমার রশিদটি সংগ্রহ করে রাখুন।

Comments
Post a Comment